সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

জাতিসংঘে  বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাবেক রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগের পর থেকে এই পদটি খালি ছিল।

আজ বুধবার ( ৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা  জানান, রাষ্ট্রদূত তারেক নতুন দায়িত্ব গ্রহণ করতে ইতোমধ্যে জেনেভা থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

পেশাদার কূটনীতিক তারেক মো. আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুনে জেনেভায় দায়িত্ব নেওয়ার আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হয়ে তিনি জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালের নভেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এরআগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি নিউইয়র্ক মিশনে ফার্স্ট সেক্রেটারি এবং পরে কাউন্সেলর হিসেবে কাজ করেন।

এরপর ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর