বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লার মধ্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বৈরিতা কেটে আসছে বলে আভাস মিলেছে।  

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।

হাসনাতের ভাষায়, ‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। ’

এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর