বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া আহসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন । কাজ, সমাজ, সংস্কৃতি কিংবা সমসাময়িক ইস্যুতে তিনি অনায়াসে কথা বললেও নিজের সম্পর্ক বা ভালোবাসার গল্প সবসময় আড়ালে রেখেছেন। তবে সম্প্রতি কলকাতায় এক সাক্ষাৎকারে ভেঙেছেন সেই নীরবতা। জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে জয়ার দুটি ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় ব্যস্ত জয়া কলকাতায় অবস্থান করছেন। সেখানেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।’

প্রেম ও প্রেমিক প্রসঙ্গে জয়া বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।’

তবে বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।’

জয়া আরও জানান, তিনি ও তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া- এসব মিলেই তাদের সম্পর্ককে দৃঢ় করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর