শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জিরো রিটার্ন’ দাখিল বেআইনি, সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:০২ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ‘জিরো রিটার্ন’ বা শূন্য কর দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এর ফলে করদাতাকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

আজ রবিবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, একজন করদাতা তার সব আয়, ব্যয়, সম্পদ ও দায় ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন জমা দিতে পারবেন।

তবে আয়কর আইন অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। করদাতাদের অবশ্যই তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। মিথ্যা বা অসত্য তথ্য প্রদানের অভিযোগে করদাতাকে আয়কর আইনের ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে শাস্তি দেওয়া হয়, যা সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

আয়করযোগ্য আয়ের নিচে যারা আছেন, তাদের কর দিতে হয় না, তবে সঠিক তথ্যসহ রিটার্ন দাখিল অবশ্যই করতে হবে। করযোগ্য আয় না থাকলেও ‘শূন্য রিটার্ন’ দাখিল করা যাবে না।

এনবিআর করদাতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রতারণামূলক পরামর্শ এড়িয়ে সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে জাতীয় উন্নয়নে অবদান রাখার এবং আইনগত শাস্তি এড়ানোর আহ্বান জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর