বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১০ আগস্ট) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দিয়েছেন।

সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে বনানী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

‎চাঁদাবাজির অভিযোগে গত ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় এ মামলা করেন বৈশাখী টিভির কর্মকর্তা চৌধুরী মো. হুমায়ুন কবির। মামলায় ২০০৭ সালে বৈশাখী টিভি কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়।

‎উল্লেখ্য, ময়মনসিংহ থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে মোজাম্মেল বাবু কারাগারে আছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর