সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

রমজানে গরুর মাংস ৬০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ২৩ স্থানে গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী বলেন, রাজধানীর ২৩টি স্থানে ১০ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত গরুর মাংস ৬০০ টাকা কেজিতে বিক্রি করা হবে। এছাড়া ওই সব স্থানে খাসির মাংস ৯০০ টাকা কেজিতে, ডিম প্রতি পিস সাড়ে দশ টাকা, ব্রয়লার সলিড মুরগির মাংস ২৮০ টাকা কেজিতে বিক্রি করা হবে। সক্ষমতা বাড়লে সারা দেশে এই দামে পণ্য বিক্রি করবে সরকার।

সারাদেশে বাজার দর ঠিক রাখতে ডিসিদের প্রতি আহ্বানও জানান প্রাণিসম্পদমন্ত্রী। তিনি বলেন, ব্যবসায়ীদের বলব রমজান মাসকে কেন্দ্র করে মানুষকে কষ্ট দেবেন না।বাজার দর নিয়ন্ত্রণে নৈতিক জায়গা ঠিক করতে হবে। মন্ত্রী বলেন, জাটকা ইলিশ ধরা বন্ধ শুরু ১১ মার্চ থেকে শুরু হবে। জাটকা ধরাটা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে। ইলিশ নদীতে থাকতে পারলে উৎপাদন বাড়বে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর