শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটানো হয়েছে: এনসিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সেইসাথে নতুন সংবিধানের দাবিও জানায় দলটি।

আখতার হোসেন বলেন,  জুলাই ঘোষণাপত্র পাঠের উদ্যোগকে স্বাগত জানাই। তবে জুলাই ঘোষণাপত্রটির মধ্যে কিছু বিষয় বাদ রয়ে গেছে, তাই এটা পরিপূর্ণতা পায়নি। ঘোষণাপত্রের আরও পরিপূর্ণতা পাওয়ার জন্য আমরা কিছু বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম তবে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি‌।

আজ বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই এনসিপির। তবে নির্বাচন আয়োজনের আগে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এ সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দেন এনসিপির সদস্য সচিব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর