মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতা-কর্মীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

 ২০২৪ এর ৩ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানকালে  রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুলসংখ্যক মানুষের সমাবেশে সরকার পতন ও ফ্যাসিবাদ বিলোপের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সে দিনটির বর্ষপূর্তিতে রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪ টায় সমাবেশটি শুরু হবে। সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।

আজ রোববার (৩ আগস্ট) বেলা তিনটায় শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শহীদ মিনারে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।  প্রস্তুত হয়ে গেছে মঞ্চ। মঞ্চের চারপাশে লাগানো ডিজিটাল পর্দায় জুলাইয়ের উপর বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে।

সমাবেশস্থলে এরই মধ্যে কিছু নেতাকর্মীর উপস্থিত হয়েছেন। তবে সময়ের সাথে সাথে উপস্থিতি বাড়ছে। এখন পর্যন্ত দলের শীর্ষ কোনো নেতাকে সমাবেশস্থলে দেখা যায়নি।

এনসিপির ঢাকা মহানগর উত্তর অঞ্চলের তত্ত্ববধায়ক ও সংগঠক (উত্তরাঞ্চল) মোস্তাক আহমেদ শিশির বলেন, ‘জুলাইয়ের অসম্পূর্ণ কাজের উপর আমাদের নেতারা কথা বলবেন। সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আমরা আশা করছি। ঢাকা মহানগর উত্তর থেকে আমাদের ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী আসবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর