শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেছেন, আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ বানানো জটিল এবং কঠিন বিষয়। এজন্য সংবাদ কর্মীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির দফতরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) প্রথম সুভেনির ‘জাগরণ’এর মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে যত খবর ও প্রতিবেদন হয়েছে এতে বস্তুনিষ্ঠতার প্রশ্নে কোন বিচ্যুতি আমার চোখে পড়েনি। তারপরও সংবাদ বা প্রতিবেদন বস্তুনিষ্ঠ করে প্রচার ও প্রকাশে একজন সংবাদকর্মীকে আরও সচেষ্ট থাকতে হবে।

সুপ্রিম কোর্টে খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা এজলাসে উপস্থিত থেকে খবর সংগ্রহ করছেন এবং দ্রুততার সাথে সেগুলো প্রচার ও প্রকাশ করছেন। সংবাদকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আপনারা আমাদের সহযোগী হবেন। সামনের দিনগুলোতে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি উজ্জল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এ সময় এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, প্রকৃত ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি অনেক পদক্ষেপ নিয়েছেন। তার বেশিরভাগ পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। তবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা না গেলে তা অপূর্ণতা থেকে যাবে। আমাদেরও চাওয়া বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন হোক। এতে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার আরও অনন্য ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসআরএফ সভাপতি।

এর আগে, সুপ্রিম  কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সব সদস্যকে পরিচয় করিয়ে দেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর