রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্যের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বহিষ্কৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

শনিবার (২৬ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ৫ জন। সমন্বয়ক পরিচয় দেয়া আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) নামের এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজির এ ঘটনা ঘটে। গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি ড. শাম্মী আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অনুমোদিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) এর নাম রয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। শনিবার বাকি টাকা আনতে গেলে তারা হাতেনাতে ধরা পড়েন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর