মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাগরিকার কাছে বিধ্বস্ত নেপাল, অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

শিরোপার লড়াইয়ে ছিল উত্তেজনার ছোঁয়া, ছিল অলিখিত ফাইনালের রোমাঞ্চ। সমীকরণ ছিল সরল—ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, আর জয় পেলে শিরোপা নেপালের। তবে ড্র নয়, জিতেই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়শিপের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনার ‘অঘোষিত’ ফাইনালে সাগরিকার কাছেই হেরেছে নেপাল। দারুণ এক হ্যাটট্রিকে বাংলাদেশকে ৪-০ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি।

হ্যাট্রিকসহ চার গোল করেছেন সাগরিকা। তাতে দুর্দান্তভাবে ফেরাটা রাঙালেন বাংলাদেশি ফরোয়ার্ড। লাল কার্ডের নিষেধাজ্ঞায় তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। গোলগুলোকে যে মিস করছিলেন তা যেন ফেরার ম্যাচে বুঝিয়ে দিলেন টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিককারী।

আজকেরটি টুর্নামেন্টে তার দ্বিতীয়। অপরাজিত চ্যাম্পিয়নে কোচ পিটার বাটলারের চাওয়াও পূর্ণ হয়েছে। গতকালই তিনি জানিয়েছিলেন, জিতেই শিরোপা উদযাপন করতে চায় বাংলাদেশ।

কিংস অ্যারেনায় টুর্নামেন্টের শেষ ম্যাচ শুরু হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা দিয়ে।

এরপর ম্যাচ শুরু হতেই খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তাতে দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকেরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর