মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

৭১ এর মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপস নেই। ৭১ এর মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । 

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা মোহসীন মন্টুর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায় আমরা কি ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম?

তিনি আরও বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে।

একটা চক্রান্ত চলছে, বাংলাদেশে কীভাবে নির্বাচনটা পিছিয়ে দেয়া যায়— এমন অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বলেন, লন্ডনে আমরা আলোচনা দেখেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। ফখরুল বলেন, যেভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, কাঠামোগত পরিবর্তন করতে চাই সেখানে আমাদের ঐক্যের দরকার আছে। কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হই, যখন দেখি স্লোগান হচ্ছে ব্যক্তিকেন্দ্রীক, অশালীন, শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে কিছু কিছু মানুষ।

বিএনপি মহাসচিব বলেন, ’২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মানে এই না আমাদের ১৫ বছরের সংগ্রামকে একেবারে বাদ দিয়ে দিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর