শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাবিতে প্রদর্শিত হবে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ভয়ংকর অভিজ্ঞতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের হামলায় আহতদের ভয়ংকর অভিজ্ঞতার ভিডিও মঙ্গলবার(১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি স্ক্রিনে দেখানো হবে।

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এদিন ১৫ জুলাই স্মরণে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম সংগীত— ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’।

কর্মসূচি অনুযায়ী, ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ শীর্ষক ডকুমেন্টারির দ্বিতীয় পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধার’ স্মৃতিচারণমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে।

সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানগুলো প্রচার করা হবে।

একই দিনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণ অনুষ্ঠান’ আয়োজনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ও বিশ্ববিদ্যালয়গুলোতে ‘জুলাই আন্দোলন’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর