বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘শাপলা’ প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই; যদি আসে রাজনৈতিকভাবে লড়াই করবোঃ নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

‘শাপলা’ প্রতীক পেতে আমাদের আইনি কোনো বাধা নেই। যদি বাধা আসে তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী । 

আজ রোববার (১৩ জুলাই) সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, এটা স্পষ্ট যে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের সে নতুন পদ্ধতি সেটি অনুযায়ী ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। ‘শাপলা’ প্রতীকের কোনও বিকল্প নেই। এই প্রতীক পেতে আইনগতভাবে আমাদের কোনও বাধা নেই। যদি বাধা দেয়া হয় এনসিপি রাজনৈতিকভাবে লড়াই করবে বলেও মন্তব্য করেন তিনি।

শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাঁধা নেই জানিয়ে এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, নৌকাকে প্রতীকের তালিকা থেকে কেন বাদ দেওয়া হলো না তা নিয়ে কমিশনের সঙ্গে কথা হয়েছে। দলটির নিবন্ধন স্থগিতের পাশাপাশি প্রতীকও স্থগিত করতে হবে।

এনসিপির প্রতীকের বিষয়ে তিনি বলেন, জাতীয় প্রতীক চারটি উপাদান নিয়ে। অন্য উপাদানগুলো প্রতীক হিসেবে থাকলে শাপলা কেন নির্বাচনী প্রতীক হতে পারে না। বিধিমালা সংশোধনের জন্য সংসদ লাগবে না। তাই শাপলাকে বিধিমালায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি যেন এনসিপিকে দেওয়া হয়, এজন্য আবারও আবেদন করা হয়েছে। ইসি বিবেচনা করবে বলেও আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, ১৭ এপ্রিল কেটলী প্রতীকের পরিবর্তে শাপলা প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। ইসির প্রতীকের তালিকায় শাপলা না থাকায় আবেদন নাকচ হয়ে যায়। এরই মধ্যে ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা, কলম এবং মোবাইল ফোন প্রতীক চায়।

পরবর্তীতে জাতীয় সংসদ বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। গত ১০ জুলাই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় সংস্থাটি।

এদিকে, ইসির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এনসিপি। তাই আজ আগারগাঁও নির্বাচন ভবনে দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

এর আগে, সকালে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে প্রতীক তালিকা থেকে আইনগতভাবে নৌকাকে বাদ দিতে কমিশনের কাছে সুপারিশ করেছে এনসিপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর