মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নির্বাচনী তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসি’র কমিটি গঠন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

নির্বাচনী আইন, বিধি, প্রবিধি, নীতিমালা এবং ইলেক্টোরাল ইনকোয়ারি (নির্বাচনী তদন্ত) কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ইসি’র উপসচিব (সংস্থাপন) মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত (স্মারক নং- ১৭,০০,০০০০,০০৯,০৬,০০৮.১৭-৫৯৩) প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে নির্বাচনী আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি সম্পাদন এবং ইলেক্টোরাল ইনকোয়ারি (তদন্ত) কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া সাত সদস্য বিশিষ্ট এই কমিটিতে আছেন- ইসি’র সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মুখ্যসচিব (আইন), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) , উপসচিব (নির্বাচন পরিচালনা-২) ও উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ)।

এছাড়া কমিটি প্রয়োজনে যে কোন কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি হবে আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন ও পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি।

আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসারসহ ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা/ম্যানুয়াল প্রস্তুত কার্যক্রম তদারকি ও সমন্বয়, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর