শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

বাংলাদেশের বেলাল ৮৩ কোটি টাকার লটারি জিতলেন আবু ধাবিতে

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে লটারিতে আড়াই কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি একজন প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৮৩ কোটি টাকারও বেশি।আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পুরস্কারবিজয়ী ওই বাংলাদেশির নাম নাসের মোহাম্মদ বেলাল। তবে পুরস্কার পাওয়ার পর তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন টিকিটটি কিনেছিলেন বেলাল। বিগ টিকেট আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

বেলাল ছাড়াও মোহাম্মদ চৌধুরী নামে আরেক বাংলাদেশিও এই ড্রতে দেড় লাখ দিরহাম পুরস্কার জিতেছেন, বাংলাদেশি  মুদ্রায় যা ৫ কোটি টাকারও বেশি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর