মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সেই সহকারী সচিব তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেয়া লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চাকরিচ্যুত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে সহকারী সচিব (ওএসডি) হিসেবে অবস্থান করছিলেন এবং সাময়িকভাবে বরখাস্ত ছিলেন।

তাপসী তাবাসসুম ঊর্মি তার আলোচিত সেই ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য ছাড়াও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছিলেন তাপসী তাবাসসুম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর