শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

 দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী হামলা শনিবার হামলা চালিয়েছে। হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। 

ইরান-সমর্থিত হিজবুল্লাহ বলেছে, ‘ইসরাইলের চলমান আগ্রাসনের’ জন্য তাদের ধৈর্য ক্রমশ কমে আসছে। লেবানন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এএফপি এ খবর জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের কুনিনে একটি গাড়িতে ‘ইসরাইলি বাহিনী’ ড্রোন হামলা চালায়। হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ‘হাসান মুহাম্মদ হাম্মুদি’ নিহত হয়েছে। যিনি সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরাইলি ভূখণ্ডে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী বলে দাবি করা হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য এক বিবৃতিতে জানিয়েছে, টাইর এলাকার কাছে মাহরুনায় একটি মোটরসাইকেলের ওপর ইসরাইলি হামলায় এক নারীসহ দুইজন শহীদ এবং একজন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার তারা দক্ষিণ লেবাননের মাহরুনা এলাকায় একটি বিমান হামলা চালিয়ে আব্বাস আল-হাসান ওয়াহবিকে হত্যা করেছে।’

আইডিএফ বিবৃতিতে বলা হয়েছে,  ওয়াহবি হিজবুল্লাহর একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন ‘হিজবুল্লাহ পুনর্গঠন এবং অস্ত্র স্থানান্তরের প্রচেষ্টায় জড়িত ছিলেন।’

এতে বলা হয়েছে, ‘এই কার্যকলাপগুলো ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর