শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট শুক্রবার(২৭ জুন) সকালে কারিগরি ত্রুটির কারণে ঢাকায় জরুরি অবতরণ করেছে।

উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে থাকা ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রুর সদস্য সবাই নিরাপদে রয়েছেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি বিজি ৫৮৪ ফ্লাইট হিসেবে সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪-তে পার্ক করা হয়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যাত্রী ও ক্রু সদস্যরা সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নেমেছেন এবং সকলেই সুস্থ আছেন।

জরুরি অবতরণের পর রানওয়ে পরিদর্শন করে কোনো ধরনের বিদেশি বস্তু বা বার্ড হিটের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে এইচএসআইএ কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পর্যালোচনা চলছে। এই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ফ্লাইট শিডিউল নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর