মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

দেশের আরও ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

দেশের আরও ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে বদলি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (২০ জুন) মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনকে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বদলি করা হয়েছে।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমানকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামালকে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনির ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, গত ২ জুন সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর