সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সোমবার বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন

আজ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এদিন বিকেল ৪টায় বাজেট ঘোষণা করার কথা থাকলেও এক ঘণ্টা এগিয়ে বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতির কোনো সূত্র না মেনেই প্রতি বছর বাড়ানো হত বাজেটের আকার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্যও রেকর্ড ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই বাজেট বাস্তবায়ন শুরুর এক মাস পরই গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা সরকার। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংশোধন করে বাজেটের আকার ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।

এদিকে বাজেট বক্তৃতার পরপরই সংশ্লিষ্ট সব বাজেটের তথ্য অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রোববার (১ জুন) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট বক্তৃতা ও প্রস্তাবিত বাজেট সংক্রান্ত তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটে সহজেই পাওয়া যাবে। পাশাপাশি, ঢাকা তথ্য অধিদপ্তর থেকে সচিবালয়ের অনুমোদিত গণমাধ্যমকর্মীরা প্রয়োজন হলে বাজেট বক্তৃতা ও ডকুমেন্টের কপি সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, নির্বাচিত সরকারের আমলের বাজেট জাতীয় সংসদেই উপস্থাপন করা হত। এরপর মাসজুড়ে সেই প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে আলোচনা হত। জুন মাসের শেষ দিকে সংসদে পাস হত নতুন অর্থবছরের বাজেট। তবে এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর করা হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর