শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মিস ওয়ার্ল্ড ২০২৫ বিজয়ী থাইল্যান্ডের ওপল সুচাতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন

‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ বিজয়ী হ‌য়ে‌ছেন থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি। শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের হায়দরাবাদে শুরু হয় ৭২তম আসরের গ্র্যান্ড ফিনালে। আর এই মঞ্চে থ্যাইল্যান্ডের প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন ওপল। তাকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা।

মিস ওয়ার্ল্ডের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ওপল সুচাতা চুয়াংসরি বলেন, ‘বিজয়ের এই মুহূর্তটি ব্যক্তিগত নয়। এটি প্রতিটি তরুণীর স্বপ্ন। এই উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি।’

এদিকে যুক্তরাজ্যের প্রতিনিধি মিলা ম্যাগির গুরুতর অভিযোগের ফলে মিস ওয়ার্ল্ড বিতর্কের মুখে পড়েছে। আলাচিত এ আসরে প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট ডেরেজে আদমাসু, দ্বিতীয় রানার-আপ পোল্যান্ডের মাজা ক্লাজদা, তৃতীয় রানার-আপ মার্টিনিকের অরেলি জোয়াকিম।

১০৮ জন প্রতিনিধি নিয়ে শুরু হয় মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে নন্দিনী গুপ্তা, আকলিমা আতিকা কনিকা। নন্দিনী সেরা দশে জায়গা করে নেন।

থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ওপল সুচাতা। গত বছর ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ নির্বাচিত হয়ে মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন তিনি। চূড়ান্ত আসরে তৃতীয় রানার-আপ নির্বাচিত হন ওপল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর