শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আজ সন্ধ্যার পর পোশাক কারখানায় গ্যাস সঙ্কট থাকবে না: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

দেশের শিল্প কলকারখানাগুলোতে গ্যাস সংকট মোকাবেলায় চারটি নতুন এলএমজি কার্গো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শনিবার (৩১ মে) সন্ধ্যা থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে কোনো গ্যাস সঙ্কট থাকবে না।

আজ শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এসময় জ্বালানি উপদেষ্টা আরও বলেন, আজ থেকে সব পোশাক কারখানায় তিতাস গ্যাস লাইনের এর চাপ বাড়বে। এছাড়া চারটি নতুন এলএমজি কার্গো থেকে সরবরাহ শুরু হওয়ায় আজ থেকে গ্যাস সঙ্কট থাকবে না।

এর আগে উপদেষ্টা আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর