বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুস্তাফিজ ম্যাজিকে জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

 টাইগার মুস্তাফিজের দারুণ বোলিং আর সমীর রিজভির ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে এবারের আইপিএল যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। নিজেদের শেষ ম্যাচে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল ইনজুরির কারণে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ফাফ ডু প্লেসি। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৮ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

এদিন মুস্তাফিজুর রহমান ছিলেন বল হাতে দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। তিনি আউট করেন প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং এবং মার্কো জ্যানসেনকে।

পাঞ্জাবের হয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫৩ রান করেন। জশ ইংলিশের ব্যাট থেকে আসে ১২ বলে ৩২ রান। তবে ইনিংসের সবচেয়ে মারমুখী ছিলেন মার্কাস স্টোইনিস। মাত্র ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলের রান দুইশ পার করাতে সাহায্য করেন তিনি।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা দারুন ছিল। কেএল রাহুল ও ফাফ ডু প্লেসি গড়েন ৫৫ রানের উদ্বোধনী জুটি। রাহুল ৩৫ ও ফাফ ২৬ রান করেন। তিনে নামা করুণ নায়ার করেন ২৭ বলে ৪৪ রান। মাঝের ওভারগুলোতে পাঞ্জাবের বোলারদের চাপে রানের গতি কিছুটা কমে এলেও শেষ কথা বলেন সমীর রিজভি।

রিজভির ব্যাটে আসে ম্যাচ জেতানো ইনিংস। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ২০তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে প্লে-অফে যাওয়ার সুযোগ না থাকলেও জয় দিয়েই এবারের আইপিএল শেষ করল দিল্লি। অন্যদিকে, এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুযোগ হারাল পাঞ্জাব কিংস।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর