বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘‌দেশের উন্নয়নে ডায়মন্ডের খনির দরকার নেই, প্রয়োজন দক্ষ জনশক্তি’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, একটি দেশের উন্নয়নে উর্বর ভূমি, কয়লা ও ডায়মন্ডের খনির দরকার নেই। দক্ষ জনশক্তি ও কার্যকরী পলিসি গ্রহণ করতে পারলে দেশের উন্নয়ন করা সম্ভব। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই।

শনিবার ৮ জুন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, মাধ্যমিক (ও লেভেল) ও উচ্চ মাধ্যমিক (এ লেভেল) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের বিজয়ীরা দুটি সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে।

আব্দুর রাজ্জাক বলেন, একটি দেশের উন্নয়নে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে ভালো পলিসি গ্রহণ করাও খুবই গুরুত্বপূর্ণ। কার্যকরী পলিসি গ্রহণে অর্থনীতিবিদরা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। আধুনিক সুযোগ সুবিধা ও প্রযুক্তি ব্যবহার করে কীভাবে উন্নয়ন ঘটানো যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন। এই দেশের মানুষ কখনও স্বাধীন ছিল না, তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা যদি দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন আনতে পারি ও তাদের সুখী সমৃদ্ধ করতে পারি তাহলেই মুক্তিযুদ্ধ সফল হবে এবং এর লক্ষ্য অর্জিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর