শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাবির রাজু ভাস্কর্যে প্রতিবাদস্বরূপ জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ঢাবি শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়নসহ অন্য বাম সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

এর আগে সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘একাত্তরের শহীদরা, লও লও সালাম’, ‘চব্বিশের শহীদরা, লও লও সালাম’, ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন।

এদিন বিকেলে ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আহ্বান জানিয়ে লেখেন, আমাদের জাতীয় সংগীত, জাতীয় পতাকা কারো দয়ায় পাওয়া না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এ অর্জন। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে আঘাত মানে আমাদের ইতিহাস ও অস্তিত্বে আঘাত। যেখানেই এসব অপচেষ্টা হবে, সেখানেই সম্মিলিত প্রতিবাদ হবে।

তিনি লেখেন, আজ সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর