সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

চলমান ‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে ঢাকাকে অবহিত করেছেন পাকিস্তানের হাইকমিশনার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সোমবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে তাকে ‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে অবহিত করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয় ইঙ্গিত করা হয়েছে।

গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।

এ বক্তব্যের পরের দিনই পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতি অনুসারে, পররাষ্ট্র সচিব এবং হাইকমিশনার আশা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপট তাকে এই সফর স্থগিত করতে বাধ্য করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ আমলা এবং পাকিস্তানের হাইকমিশনার গত ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’- এফওসি’র ‘গঠনমূলক আলোচনা ও সফল সমাপ্তিতে’ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তারা এই বৈঠকে আলোচিত উভয় পক্ষের সংশ্লিষ্ট ক্ষেত্র ও বিষয়গুলোকে অব্যাহত অনুসরণ এবং আরো কাজের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ঢাকায় আজ বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়েছে। হাইকমিশনার পররাষ্ট্র সচিবকে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের চলমান সফরের বিষয়েও অবহিত করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর