শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের মশাল মিছিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দুর্বার বাংলার পাদদেশে একত্রিত হয়ে মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এদিকে বুধবার উপাচার্যের পদত্যাগ ঘিরে কুয়েট ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীদের এক দফা কর্মসূচির প্রতিবাদে দুর্বার বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ১০১তম সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৪ মে একাডেমিক কার্যক্রম এবং ২ মে হল খুলে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের বহিষ্কার ও হল খুলে দেওয়ার এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর