বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এক মাসের তদন্ত শেষে রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে মামলার চার্জশিট জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিনের আদালতে দাখিল করেছে মাগুরা সদর থানা পুলিশ।

চার্জশিট সম্পর্কে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, চার্জশিটে মামলার চারজন আসামীকেই অভিযুক্ত করা হয়েছে। তদন্তে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামী হিসেবে নাম এসেছে হিটু শেখের, যিনি শিশুটির বোনের শ্বশুর।

মিরাজুল ইসলাম জানান, ঘটনার রাতে শিশুটিকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এছাড়াও, শিশুটির বোন জামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১লা মার্চ আট বছরের শিশুটি তার বোনের শ্বশুরবাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে আসে। ৫ই মার্চ রাতে হিটু শেখ তার ওপর পাশবিক নির্যাতন চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ১৩ মার্চ মৃত্যুবরণ করে ।

মর্মান্তিক এই ঘটনায় ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও উঠে আসে শিশুটির নির্মম পরিণতির করুণ চিত্র।

পুলিশের দেওয়া চার্জশিটের পর মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর