বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

‘সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। স্বাভাবিক যান চলাচল ব্যহত করে পশুর হাট হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, গাবতলীতে ও আমিন বাজারে সড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এবারও ঈদের ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে দুই সিটি করপোরেশন বলে জানান তিনি।

ঈদ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বাস্তবায়ন ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর