শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার চীন সফর হবে একটি মাইলফলক: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর সফল ও ফলপ্রসূ হবে বলেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ।

রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খুবই সফল, ফলপ্রসূ এবং একটি মাইলফলক সফর হবে, যেখানে কিছু ঘোষণা আসতে পারে।’

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা এখনও আলোচনা করছি। ‘অপেক্ষা করুন এবং দেখুন। আমরা এখনও  বিষয়টি নিয়ে কাজ করছি।’

রাষ্ট্রদূত বলেন, এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুটি দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এ সফরের সময় কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না। তবে, বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগদানের জন্য ২৬ মার্চ চীনের উদ্দেশ্যে রওনা হবেন।

২৭ মার্চ তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সাথে সাক্ষাৎ করতে পারেন।

২৮ মার্চ প্রধান উপদেষ্টার বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের কথা রয়েছে।

তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন এবং চীনের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে পারেন।

২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর