বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লাল গালিচায় খালে নেমে খনন কাজের উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৩২ অপরাহ্ন

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খাল পুনর্খননের উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা।

 

আজ রোববার (২ ফেব্রুয়ারি) খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নেমে ভাসমান স্ক্যাভেটরে উঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

 

উদ্বোধনী আয়োজনে লাল গালিচা ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা খেয়াল করিনি।’

তিনি আর ও বলেন, আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এবারের উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করলে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আগে খাল উদ্ধার হয়নি, তাই এখন নতুন করে শুরু করাটাই গুরুত্বপূর্ণ। ৮ বা ১৪ মাসে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব না, তবে শুরুটা তো করতে হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর