শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেটে সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক এমপি কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ১১ সংসদে বসলেই হ্যাঁ কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি বাংলাকে মায়ের ভাষা রাখতে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ফেব্রুয়ারি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার কুষ্টিয়ায় গ্যাসবাহী লরি-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫ কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার আমদানি-রপ্তানি কার্যক্রম মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা: শেখ রবিউল

কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস পেন্টাগন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশ সেনা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট বাহরাইনে অবস্থিত, সেখান থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনো অবস্থান করছেন।

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এই পদক্ষেপকে একটি আগাম ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পাল্টা জবাব হিসেবে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে পারে।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের প্রধান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যদি ইরান আক্রান্ত হয়, তাহলে ওই অঞ্চলে শত্রুবাহিনীর সকল ঘাঁটি, স্থাপনা ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

এর ফলে সৃষ্ট যেকোনো অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

উল্লেখ্য, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। এখানে সাধারণত ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করে এবং এটি এই অঞ্চলে মার্কিন বিমান অভিযানের মূল কেন্দ্র হিসেবে পরিচিত।

সূত্র: আনাদোলু


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর