বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।  হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৯ জন।  চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। 

আজ  শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী (৮৪ জন) শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং খুলনা বিভাগে দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৭৬ জন মারা গেছেন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর