শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পর গৃহীত হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। পুরো এলাকা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিরাই প্রবেশ করতে পারছেন; সাধারণ মানুষকে প্রবেশে নিষেধ করা হয়েছে। 

আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। এ ছাড়া উত্তরা বিভাগের ৬ টি থানার পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছেন।

ডিসি মহিদুল ইসলাম বলেন, “কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর