বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকসু নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্র আহ্বান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত/লাইসেন্সধারী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের জন্য পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। 

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের এক সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ছয় জন, প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বোচ্চ তিন জন এবং প্রতিটি অনলাইন মিডিয়ার সর্বোচ্চ তিন জন সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। কার্ডটি শুধুমাত্র ৯ সেপ্টেম্বরের জন্য প্রযোজ্য থাকবে।

আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্রে কিছু ডকুমেন্টস সংযুক্ত করতে বলা হয়েছে। এগুলো হলো-

১. আবেদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধন/লাইসেন্স-এর প্রমাণপত্রের ফটোকপি (২ কপি) ও

২. প্রত্যেক আগ্রহী সাংবাদিককে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২ কপি) জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী সোমবারের (২৫ আগস্ট) মধ্যে জমা দিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর