বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন সরদার আকতার হামিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সরদার আকতার হামিদ। এর আগে তিনি সাজেদা ফাউন্ডেশনে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর আকতার হামিদ ১৯৯৫ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে যোগ দেন।

২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান।

আকতার হামিদ বিভিন্ন ব্যাংকের এমএসএমই, রিটেইল, কৃষি ও মাইক্রোফাইন্যান্স চ্যানেল ব্যাংকিং পরিচালনায় বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ। এ ছাড়া কৌশলগত কার্যক্রম স্থাপনের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাইক্রো মার্চেন্ট ধারণার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর