বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসে স্বর্ণপদক পেলেন ইউরোলজি বিশেষজ্ঞ রোকসানা আফরোজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার গৌরবজনক স্বীকৃতি অর্জন করলেন সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ইউরোলোজি বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন ডা. রোকসানা আফরোজ। সম্প্রতি অনুষ্ঠিত ১৮তম ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেস ও সাউথ এশিয়ান সার্জিক্যাল কেয়ার সোসাইটি মিটিংয়ে গবেষণা উপস্থাপনের জন্য তিনি লাভ করেন প্রফেসর টিমা ফারুক মেমোরিয়াল গোল্ড মেডেল। জানাগেছে, এটি ডা. রোকসানা আফরোজের অর্জিত তৃতীয় স্বর্ণপদক। 

‘Autologous Pubovaginal Sling: Opening a New Horizon in the Management of Stress Urinary Incontinence in Female’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। নারী রোগীদের স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স চিকিৎসায় এ গবেষণাকে একটি কার্যকর ও সম্ভাবনাময় নতুন দিগন্ত হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ডা. রোকসানা আফরোজ তার প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মাননা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইউরোলজি ও চিকিৎসা গবেষণার সাফল্যকে আরও উজ্জ্বল করেছে নি:সন্দেহে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর