সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

আগামী নির্বাচন সুষ্ঠু চাইলে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন । 

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, সুষ্ঠু নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে। আগামী নির্বাচন সরকার যেমন চাইছে, তেমনিভাবে নির্বাচন কমিশনও চাইছে। তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে।

উপদেষ্টা বলেন, ‘সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনঃবিবেচনায় নেওয়া দরকার।’

নৌপরিবহন উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায়।’

তিনি বলেন, ‘২০০৮ সালের পর বহু ভোটার ভোট দিতে পারেননি। অনেক তরুণ জানেনই না ভোট কীভাবে দিতে হবে। দেশের মেজোরিটি ভোটারদের বাদ দিয়ে একজন দেশ পরিচালনা করেছেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সবার দায় রয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর