মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য দিয়েছেন তিনি।

সিইসি বলেন, ‘আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতির বিষয়েই মূলত কথা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা সময়মতো নির্বাচন কমিশনের কাছ থেকেই নির্বাচনের তারিখ ও তফসিল জানতে পারবেন।’

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রস্তুত কি না তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ।

সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টা একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে অত্যন্ত আন্তরিক। আমাদের তরঙ্গ মিলে গেছে—এই বিষয়ে আমরা একই তরঙ্গে আছি।

ইসির প্রস্তুতির বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুতির পথে এগোচ্ছি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর