শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আজ আর রক্ত লাগবে না,হাসপাতালে অহেতুক ভিড় না বাড়ানোর অনুরোধ: জাতীয় বার্ন ইনস্টিটিউট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে  বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে নেগেটিভ গ্রুপের রক্ত চেয়ে আজ সোমবার বিকেলে রক্তদাতাদের অনুরোধ জানিয়েছিল বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এতে সাড়া দিয়েছেন অসংখ্য রক্তদাতা। তবে আজ আর রক্তের প্রয়োজন নেই। এ কারণে আজ রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে না আসার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) সরেজমিনে দেখা যায়, চিকিৎসা নিতে আসা আহতদের স্বজনদের থেকে উৎসুক জনতার ভিড় বেশি। মানুষের ভিড় ঠেলে আহত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না। অনেকে আবার স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আশপাশে হাজারও জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। স্বেচ্ছাসেবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পাভেল আহমেদ হ্যান্ড মাইকে ঘোষণা দেন, ‘আজ আর ব্লাড লাগবে না। অহেতুক হাসপাতালের সামনে ভিড় করবেন না। দরকার হয় আপনারা ব্লাড ডোনেশনের জন্য নিবন্ধন করে চলে যান।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর