মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

করিডোর কিংবা বন্দর দেওয়া বা না দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়ঃ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর কিংবা বন্দর দেওয়া বা না দেওয়া কোন ভাবেই অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এটা করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ বা সরকার।

শনিবার (১৭ মে) রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক দল এনডিএম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায়   লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশে অস্থিরতা বাড়ছে। আর এই অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব হবেনা। এ সময়, পরিস্থিতি ঘোলাটে না করে অতিদ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের দশ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি মন্তব্য করে প্রশ্ন রাখেন, এটা কি সরকারের গাফলতি নাকি ক্ষমতার মোহে আচ্ছন্নতা। সেইসাথে, সরকার বিপ্লবের আকাঙ্ক্ষার দিকে মনোযোগী না হয়ে, বন্দর চুক্তিসহ বিভিন্ন জনবিরোধী চুক্তিকে প্রাধান্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।

অপরদিকে, সরকার বিনিয়োগ নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি উল্লেখ করে বলেন, দেশে বিনিয়োগের কোন লক্ষ্মণ নেই বরং এনবিআরের ভেঙে রাজস্বখাত ধ্বংস করা হচ্ছে। তাই দেশে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করার কোনও বিকল্প নেই বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, নানা আলোচনা-সমালোচনা থাকলেও গনতান্ত্রিক বিশ্বে রাজনীতিবিদরাই সরকার পরিচালনা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ হচ্ছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা।

অনুষ্ঠানে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত বেশ কয়েকজনের হাতে এনডিএমের পক্ষ থেকে অর্থসাহায্য তুলে দেওয়া হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর