বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

অন্তর্বর্তী সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: জাতিসংঘের বিশেষ দূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে চায়, তবে তাদের অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন  জাতিসংঘের বিশেষ দূত আইরিন খান। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইরিন খান বলেন, ‘শরীফ ওসমান হাদিকে দিনদুপুরে হত্যা করা হয়েছে যার ফলে আমাদের সবার মধ্যে একটি ভীতি সৃষ্টি হয়েছে।

এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সাম্প্রতিক হামলা। এই ঘটনাগুলোর মূল উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমকে ভয় দেখানো। সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের দায়ীদের খুঁজে বের করতে হবে। একইসঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এসব একটি উসকানি এবং এই উসকানির পেছনে আসলে কারা রয়েছে তা তদন্ত করে প্রকাশ করার দায়িত্ব সরকারের। জনগণের ক্ষোভকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে যেভাবে ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এর মাধ্যমে গণমাধ্যমে কর্মরত সবাইকে ভীত করে তোলার চেষ্টা করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর