বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আজম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন। প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী, আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর স্বেচ্ছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।

অন্যদিকে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর