বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দেশে বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

দেশে বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, তবে সরকার এসব প্রতিরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এমন মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা নিন্দনীয়। কোনওভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। সরকার মব জাস্টিস মেনে নেবে না। এই ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে এরইমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব‍্যবস্থা নেওয়া হবে। ছায়ানটে হামলা প্রসঙ্গে শিবিরের এক নেতার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,  কে কি বললো তা আমরা মাথা নিচ্ছি না। আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তবে কিছু ঘটনা ঘটছে না তা নয়। আমরা মনে করি সুষ্ঠু ইনক্লুসিভ ইলেকশন হবে। সেই অবস্থা আছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকার দেশের স্থিতিশীলতা চায়। যদি বার বার মব জাস্টিস হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে নিঃসন্দেহে তা সরকারের ব্যর্থতা। সরকার এগুলো প্রতিরোধ করতে চায়। এসব সরকারের মদদে হচ্ছে এমনটা ঠিক নয় বলেও জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর