সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

উত্তরায় বিমান বিধ্বস্ত; সামরিক মর্যাদায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে শেষ বিদায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে তার ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, সেনাপ্রধান জেলারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধানসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তিনবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবদন করা হয়। তৌকিরের মরদেহের আনুষ্ঠানিকতায় অংশ নেন তার সহকর্মী বিমানবাহিনীর সদস্যরা।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, সরকারের পাশাপাশি বিমানবাহিনী আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে। সর্বোচ্চ সহযোগিতার জন‍্য যা করার তাই করা হবে।

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিশ্বাসী না হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর