বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন নকশার নোট পাওয়া যাবে যে ১১ ব্যাংকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি তিনটি নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ (১ জুন) থেকে সরকার নির্বাচিত ১১টি বাণিজ্যিক ব্যাংকে এই নতুন নোট সরবরাহ শুরু হলেও সাধারণ গ্রাহকরা আগামীকাল (২ জুন) থেকে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

জানা যায়, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটগুলোতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। ১,০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ (সামনের দিকে) ও জাতীয় সংসদ ভবনের (পেছনের দিকে) চিত্র রয়েছে। এই নোটে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’। এতে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। অন্যদিকে, ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের চিত্র, যা সজ্জিত ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়ে।

সব নোটেই জলছাপ হিসেবে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ জুন (রোববার) থেকে দেশজুড়ে গ্রাহকদের মাঝে নতুন টাকা বিতরণ শুরু হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর