মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ঈদে নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

ঢাকার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট। ঈদকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এছাড়া রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদে ৫০০ পেট্রোল টিম কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদুল আজহার দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঈদের ছুটিতে যাননি। তারা সারা দেশেই মাঠে রয়েছেন।’

ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর যেভাবে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এবারও সেভাবে হবে, ইনশাআল্লাহ। জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়বেন, তাদের জায়নামাজ আনতে হবে না। আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু আল্লাহর কাছে দোয়া করবো, যেন বৃষ্টি না হয়। যদি হয়, তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।’

মহাখালীতে যাত্রী হয়রানির তথ্য তুলে ধরায় কালেরকণ্ঠের একজন সাংবাদিকের ওপর গতকাল হামলার ঘটনা ঘটে। এই সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টা আমার নজরে এসেছে। আমরা তদন্ত করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যান, আপনাদের নজরে কিছু আসলে আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আপনারা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ হলে পার্শ্ববর্তী দেশ এটার সুযোগ নেয়। তারা এটাকে ফলাও করে লিখে। আপনারা সব সময় সত্য নিউজ লেখেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর