মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে মোনাজাত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

 জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আজ বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় রাজধানীর বায়তুল মুকাররম মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পরিচালক মো. আনিছুর রহমান সরকার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর