বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিচার শুরুর আদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। এ সময় ১৬ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৬টি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল।

৫ আগস্ট ৬ শহীদের লাশ পোড়ানো ও ৪ আগস্ট এক জনকে হত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। এই মামলার আসামি সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হক দোষ স্বীকার করেন রাজসাক্ষীর আবেদন করেছেন। অভিযোগ পড়ে শোনানোর পড়ে আটক ৮ আসামিকে জিজ্ঞেস করেন, অভিযোগ শিকার করেন কি-না। উত্তরে সাত আসামি দাবি করেন তারা নির্দোষ।

তবে ইন্সপেক্টর শেখ আফজালুল হক নিজের দোষ শিকার করে রাজসাক্ষী হতে চাইলে, আদালত তাকে আনুষ্ঠানিক আবেদন করতে বলেন। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালত আবেদন মঞ্জুর করলে আফজালুল হবেন জুলাই গণহত্যার দ্বিতীয় রাজসাক্ষী।

এর আগে আগে ১৬ আসামি মধ্যে গ্রেপ্তার আট জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর